ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত  শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে ভোলা জেলার লালমোহনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৫৯তম শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। বৃষ্টিভেজা পরিবেশেও হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ইস্কন মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে থানার মোড় হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। রথের রশি টেনে ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে মন্দিরে ফিরিয়ে আনেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি ।

লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম, সে তার নিজ নিজ নিয়ম অনুযায়ী পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৈরী আবহাওয়াও ভক্তদের ধর্মীয় অনুভূতি ও অংশগ্রহণকে দমিয়ে রাখতে পারেনি। বরং বৃষ্টিভেজা পরিবেশে রথের রশি টেনে প্রভুকে মন্দিরে ফিরিয়ে দেওয়ার দৃশ্য উৎসবকে আরও আবেগঘন ও স্মরণীয় করে তোলে।

উল্টো রথযাত্রা মহোৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. পুলক দাস, কোষাধ্যক্ষ ভাস্কর দাস, মন্টু রঞ্জন কুণ্ড, সুভাষ কুণ্ড, পন্টি চন্দ, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুণ্ড, নিরব পাল, সুকুমার কর্মকার, মনি দে-সহ সনাতন ধর্মাবলম্বী শত শত ভক্তবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

আপডেট : ০৮:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬