ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে বালু ভর্তি ট্রাক আয়রন ব্রীজ দিয়ে পারাপারের সময় ব্রীজ ভেঙে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। নিহত নাঈম ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার মো. আল আমিন (১২)। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপরের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. শাহে আলম জানান, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২.৪০ মিনিটে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার শেষ মাথার আগে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বালু ভর্তি ট্রাকটি ব্রীজ ভেঙে খালের পানিতে পড়ে গেছে। আমরা চিৎকার চেচামেচি করলে স্থানীয় অনেক লোকজন আসে। আমরা সকলে দ্রুত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে প্রেরণ করি। লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গুরুতর আহত মো. আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরো অনেক জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্য়কর কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত

আপডেট : ০৪:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬