ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৭:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলায় আহত মোছলেউদ্দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিশ্বাসের পাড়, কাশেম ড্রাইভারের বাড়ির আবুল কাশেম ড্রাইভারের ছেলে।
আহত মোছলেউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকায় থেকে ডিস লাইন ও ইলেকট্রনিক কাজ করে মোছলেউদ্দিন। সে সুবাদে এলাকার পোলাপানের সঙ্গে ওঠাবসা। তবে এসব পোলাপান মাদকে ঢুকে পড়ায় বাঁধা দিয়েছিল সে, তাই ছোট ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজ। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মো. আলাউদ্দিন।

এদিকে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একজন (পারভেজ) লাঠি দিয়ে আরেকজনকে (মোছলেউদ্দিন) আঘাত করছে। এসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও কয়েকজন। একাধিকবারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোছলেউদ্দিন। এসময় পারভেজ কোমড় থেকে চাকু (ছুড়ি) বের করে তেড়ে গিয়ে জিজ্ঞেস করে “ওর সাথে (মোছলেউদ্দিন) কে কে আছে?”

কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড, হাফিজ উদ্দিন বাজার এলাকায় বলে জানা গেছে। সে ওই এলাকার মো. ফারুকের ছেলে।

মোছলেউদ্দিনের ভাই আলাউদ্দিন জানান, পারভেজের নানা বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেশকার হাট এলাকার কালিরবাপের বাড়ি। সে এখানে বেড়াতে এসেছিল। গতকাল তার মামাতো ভাই রাকিব, স্থানীয় জুয়েল, সাগরসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোছলেউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং

আপডেট : ০৭:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫