ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে মুদি ব্যবসায়ীর বাসা থেকে ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতানি বাজার এলাকার এক মুদি ব্যবসায়ীর বাসা থেকে ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সাতানি বাজারের মুদি ব্যবসায়ী জসিমের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘরের খাটের নিচে রাখা ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ বা অবৈধভাবে মজুদ করার কোনো সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার করা চালের উৎস এবং কীভাবে সেগুলো ওই বাসায় এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মুদি ব্যবসায়ীর বাসা থেকে ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬