লালমোহনে শহীদ জিয়াউর রহমান এর ৪৪ শাহাদাত বার্ষিকী পালিত
- আপডেট : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
ভোলার লালমোহনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে, জাসাস এর সভাপতি মোঃ আজাদুর রহমান এর সঞ্চালনায়
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মোঃ মিজান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি, মোঃ কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, সিনিয়র সহসভাপতি, মোঃ বাবুল পাটওয়ারী,
পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ ফজলে রাব্বি নাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আলম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি, মোঃ হাসান হাওলাদার, সাধারণ সম্পাদক, আবদুল শহিদ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গড়ার কারীগার হিসেবে এবং মুক্তিযুদ্ধের বিশেষ অবদান তুলে ধরেন এবং নেতাকর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সামনের দিকে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।



















