ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় টিআর প্রকল্পের চাল নূরজাহান ও বকমার্কা স্বর্ণা চালের নকল বস্তায় ভরে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি ও নকল বস্তা বিক্রির দায়ে মোট তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া ও শুটকি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় টিআর প্রকল্পের চাল অবৈধভাবে অন্য ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করায় মুন্সি এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নূরজাহান, বকমার্কা ও অন্যান্য চালের নকল বস্তা বিক্রি করায় পৌরশহরের মেসার্স সিরাজ স্টোরকে ৩০ হাজার ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও লালমোহন থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫