ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা 

ভোলা প্রতিনিধি:
  • আপডেট : ১২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান সাহেবের রোড, ফায়ার ব্রিগেড এর পাশের গলিসহ বিভিন্ন সেমাই কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নূুর হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

নূুর হোসেন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকার কারণে মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভোলা জেলার সহকারী পরিচালক ফয়জুল হক সাকিব ও বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমান উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা 

আপডেট : ১২:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫