ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা লালমোহনে মুদি ব্যবসায়ীর বাসা থেকে ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন দুর্নীতিতে অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায় ! লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩ ‎ লালমোহন পৌরসভায় আদর্শ গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে আকবর (৩৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।

রোববার ( ১৯ জুলাই ) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তেমন কোনো উপকার পাচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি ব্যথার কথা বলছিলেন। তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সাথে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি আর বেঁচে ছিলেন না।

প্রতিবেশী সুমন বলেন, আকবর কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। অভাব-অনটন আর অসুস্থতায় মানুষ অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এভাবে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়।স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান থেকেই আকবর আত্মহত্যার পথ বেছে নেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হবে। এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬