সর্বশেষ
লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক
নাজমুল খান সুজন
- আপডেট : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :ভোলার লালমোহনে ১০০পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মিজানুর রহমান ও অসিম চন্দ্র কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব চতলা এলাকায় আলী মুন্সি বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আনোয়ার হোসেন কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন




















