ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসের শুভ উদ্বোধন চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম, সম্পাদক ফয়সাল টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাচনাঈন মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মো. হাচনাঈন মামুন (৩২)কে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাচনাঈন মামুনের বাবার নাম সিরাজ উদ্দিন এবং মায়ের নাম সমার্থ ভানু। তিনি চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযান চলাকালে হাচনাঈন মামুনের সহযোগী মো. মিজান (২৮), পিতা- সফি পঞ্চায়েত, সাং- চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা কারবারি কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

আপডেট : ০২:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬