ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. সুমন, মৃত হানিফের ছেলে মো. মান্নান, লাল মিয়ার ছেলে মো. বজলুর রহমান, কয়ছর আহমেদের ছেলে মো. আব্দুল আজিজ, রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিছুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন এবং মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাকুচিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে মো. জাকির।

জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় একটি দোকানের ভেতর জুয়া খেলায় অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, জুয়া প্রতিরোধ আইনে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

আপডেট : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬