ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৫ টাকা কেজির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব – মেজর হাফিজ লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা ক্রিকেট-চেয়ার খেলা-কুইজে সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগের স্পোর্টস ডে লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানারও চেষ্টা করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহলা ছাদীসহ সব চিকিৎসক ও নার্সকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসা সেবা পান—এ বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

আপডেট : ০২:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬