ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ চরফ্যাশনে ৪টি ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের জরিমানা   অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে সহপাঠীদের ক্ষোভ লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ ‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৪:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত একজনকে বস্তার মধ্যে ভরে মালামাল নিয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুপুরের দিকে মন্দিরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

গজারিয়া বাজার কৃষ্ণ কালী মন্দিরের সভাপতি তনুময় পাল জানান, দুপুরের দিকে চুরির খবর পেয়ে মন্দিরে এসে দেখি আমাদের অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। আমরা সাথে সাথে আমাদের উপজেলার নেতৃবৃন্দ ও থানায় ঘটনাটি জানানোর পর তারা ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। সিসিটিভি ফুটেজ একজন অজ্ঞাত লোককে দেখা গেছে মালামাল নিয়ে যেতে। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, মন্দির থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে স্বর্ণ, পিতলের তৈরি বেশ কয়েকটি মূল্যবান বিগ্রহসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির কমিটির সদস্যদের বলেছি থানায় অভিযোগ প্রদান করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র

আপডেট : ০৪:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬