ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট : ০৫:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের ইসলামি ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় ভোলা জেলার লালমোহন শাখায় ইসলামি ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য  ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামি ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার সকালে লালমোহন বাজার হাজী ইউসুফ মিয়া প্লাজার ২য় তলায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি লালমোহন শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লালমোহন শাখার ব্যবস্থাপক মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মো. ইশতিয়াক হোসেন মিরাজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের বরিশাল অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

আপডেট : ০৫:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫