ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি মো. রেজাউল করিম খোকন। এসময় তিনি বক্তব্যে উল্লেখ করেন, লালমোহন পূর্ব চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম আমাদের এই সমিতির একজন অন্যতম সদস্য।তিনি গত ১৬ জানুয়ারি রাতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আমাদের সহকর্মী মাহাবুব আলমের চিকিৎসার খরচ যোগাতে লালমোহনের সকল প্রাথমিক শিক্ষকগন একত্রিত হয়ে আর্থিক ফান্ড গঠন করার উদ্যোগ নেয় এবং তার উন্নত চিকিৎসার জন্য টাকা উত্তোলন শুরু করি। ইতোমধ্যে সাবেক ফ্যসিষ্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর মধ্যে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।অডিও রেকর্ডে শিক্ষক মাহবুব কে দলীয় আওয়ামী ত্যাগী কর্মী বলে উল্লেখ্য করা হয় এবং তাকে বিএনপি’র দলীয় নেতা কর্মীরা মারপিট করেছেন বলে মিথ্যা প্রচারণা করা হয়।এধরনের কোন ঘটনার সত্যতা শিক্ষক সমাজ, সুধী সমাজ খুজে পায়নি এবং তার পরিবারের পক্ষ থেকেও এধরনের কোন তথ্য পাওয়া যায়নি। সাবেক এমপি শাওনের এধরনের মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০৬:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫