ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহন বদরপুরে ক্ষণকার বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত-১০

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ০৯:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ক্ষণকার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ৮ই জুন রবিবার আনুমানিক সকাল ৯.০০ঘটিকার সময় ৬নং ওয়ার্ডের মধ্য রায়রাবাদ গ্রামের ক্ষণকার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায় শুক্রবার ৬ই জুন বদরপুর ৭নং ওয়ার্ডের পরান বাড়ির শাহাবুদ্দীন, সিয়াম, জয়নাল,নয়ন ৬নং ওয়ার্ডে এসে মধ্য- রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত গাজা সেবন করে। তাঁদের ৬নং ওয়ার্ডের মিজি বাড়ির পারভেজ ও জিহাদ এ স্কুলে আসতে নিষেধ করে ও বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা পারভেজ ও জিহাদের ওপর হামলা চালায় ও তাদেরকে ধরে নিয়ে যেতে চাইলে ক্ষণকার বাড়ির লোকজন তাদেরকে ছাড়িয়ে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন, সিয়াম, জয়নাল, ৭নং ওয়ার্ডের তাদের পরিচিত ও এলাকাবাসীকে জানালে তাঁরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৫০-৬০ জনের একটি গ্রুপ ৮ই জুন রবিবার ক্ষণকার বাড়িতে হামলা চালায়।

যাদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে তাঁদের মধ্য আব্বাস মোল্লা, আব্বাস ডাক্তার, জাকির পরান, আতাহার, অলু জমাদার,তসলিম জমাদার, আকবর পরাণ, জান্টু পরান অন্যতম। রবিবার সকাল ৯টা হতে ১২.৩০ পর্যন্ত তাঁরা বাদশা মিয়া,জাকির ক্ষণকার, আকবর,শাহাবুদ্দিন ও নাসিরের ঘর ও সোহেলের দোকান ভাঙচুর করে। তাঁদের প্রতিরোধ করতে গেলে তাঁরা জাহাঙ্গীর, লিটন,সোহেল, নাসিরকে কুপিয়ে জখম করে। এঁরা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও
খালেদা, ইয়ানুর, শাহিদাসহ আরও কয়েকজন
মহিলাদের পিটিয়ে আহত করেছে তাঁরা ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে রয়েছেন। হামলায় আহত ও ঘর ভাঙচুরের মধ্য ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আকবর রয়েছেন,তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত ১৬ বছর স্বৈরাচার সরকারের সময়ে এলাকায় নির্যাতিত ও হয়রানি হয়েছি। এখনো নিজ দলের নেতা-কর্মীদের দ্বারা আমার ঘর ভাঙচুর করা হয় যা মেনে নেয়া যায়না। আমাদের বাড়িতে যাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে সবাই বিএনপির কর্মী সমর্থক। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। হামলায় অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমরা হামলায় অংশ নেইনি। আমরা যাওয়ার আগেই মারামারি হয়েছে। আমরা গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করেছি। রাজনৈতিক শত্রুতার কারণে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। হামলার বিষয়ে লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন বদরপুরে ক্ষণকার বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত-১০

আপডেট : ০৯:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫