ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৫ টাকা কেজির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব – মেজর হাফিজ

লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ওইসব শিক্ষার্থী নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

এরমধ্যে মুক্তাদির আল অহন, মুনতাকিম আল অর্নব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব নটরডেম কলেজে ভর্তির সুযোগ পায়। এদের মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্নব আপন জমজ ভাই।
এছাড়া সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রতীক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন, মোহাম্মদ বিন সাইফ ভর্তির সুযোগ পেয়েছে। এরা সবাই এ বছর লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে।
এদিকে দ্বীপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে আটজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াকে উজ্জ্বল দৃষ্টান্ত ও গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য ওই আট শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে ধরা দিয়েছে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

প্রসঙ্গত, গত বছরও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নতুন করে আবার নটরডেম ও সেন্ট জোসেফে মোট আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

আপডেট : ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬