লিও জেলা ৩১৫ এ১-এর সভাপতি নির্বাচিত হলেন লিও আরমান হোসেন
- আপডেট : ০২:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
ঢাকা, ২৯ জুন ২০২৫:

রাজধানীর বাংলাদেশ লায়ন্স ভবনের অডিটোরিয়ামে গত রোববার অনুষ্ঠিত হলো লিও জেলা ৩১৫ এ১-এর ২৯তম বার্ষিক সম্মেলন। আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১-এর ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ টিম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টসহ জেলার বিভিন্ন লিও ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ সেবাবর্ষের জন্য গঠিত হয় নতুন লিও জেলা কমিটি। লিও ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ড-এর প্রতিনিধি লিও আরমান হোসেন নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিও ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার-এর লিও তাসনুভা মেহেরুন অর্চি। সম্মেলনের নমিনেশন কমিটির পরিচালিত তিন দফা ব্যালটে লিও আরমান হোসেন বিজয়ী হন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় লিও আরমান হোসেন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সকল লায়ন ও লিওদের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,
> “একসাথে চললে মতের অমিল থাকতেই পারে, তবে দিনশেষে আমরা সবাই এক পরিবার। অতীতের ভেদাভেদ ভুলে আমরা মানবিক ও ঐক্যবদ্ধ একটি লিও জেলা গড়ে তুলতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
লায়ন এ কে এম রেজাউল হক, চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া ও ফার্স্ট লেডি শারমিন সেলিম তুলি
ইমিডিয়েট পাস্ট গভর্নর লায়ন দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও লায়ন সাবিনা সিদ্দিকা
নির্বাচিত গভর্নর (২০২৫-২৬) লায়ন এ কে এম গোলাম ফারুক ও ফার্স্ট লেডি রোকসানা ফারুক
ফার্স্ট ভাইস গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম
সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আবুল হোসেন খোন্দকার
নমিনেশন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মোঃ সারাফুজ্জামান, পিএমজিএফ
ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাডভোকেট এ কে এম কামরুল হাসান খায়ের
ট্রেজারার শামসুন নাহার স্বপ্না
জিএসটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আকরামুজ্জামান
কনভেনশন চেয়ারম্যান লায়ন আক্কাস আলী
লায়ন সাইদুর রহমান খান ও তাঁর সহধর্মিণী লায়ন নিপা মোনালিসা
লায়ন মোঃ মোরসালিন খান টিটু, লায়ন কাজী জিয়া উদ্দিন বাসিত, লায়ন রমজান খান, লায়ন মাকছুদুর রহমান, লায়ন আকবর আলী
লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন শাহিদী রিদওয়ান
লায়ন বিজয় বিশ্বাস, লায়ন বকসি, লায়ন জয়ন আরিফ
বর্তমান লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আম্মার ইসলাম রাহিল, লিও বাঁধন আহমেদসহ অনেকে।
সম্মেলনের এক পর্বে ২০২৪-২৫ সেবাবর্ষে অসামান্য অবদানের জন্য বছরের সেরা লিও, সেরা পাঁচটি ক্লাব ও বিভিন্ন শ্রেষ্ঠত্বের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়।
সমাপ্তি বক্তব্যে আয়োজক কমিটি সম্মেলনে অংশগ্রহণকারী সকল লায়ন-লিও নেতৃবৃন্দ, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
নিউজটি শেয়ার করুন





















