লৌহজংয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছয় মাসের অন্তঃসত্ত্বা! পরিবারের অস্বীকৃতি, দুইদিন ধরে অনশন
- আপডেট : ১১:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, (৪০) বছর বয়সী এক বিধবা বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবক দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বর্তমানে ওই যুবতী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার পর থেকে ভুক্তভোগী দুই দিন ধরে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান করছেন। তিনি সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবি জানাচ্ছেন। তবে অভিযুক্তের পরিবার বিষয়টি মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। এতে হতাশ হয়ে ভুক্তভোগী দুইদিন ধরে অনশন করছেন।
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য প্রথমে আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বরং আজ বিকাল পর্যন্ত সময় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর দাবি, অভিযুক্তকে দ্রুত বিয়ে করতে এবং সন্তানের স্বীকৃতি দিতে বাধ্য করতে হবে। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এলাকাবাসীর মতে, বিষয়টি আর দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।



















