ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা জমিতে কৈয়া জালে মাছ ধরার জন্য যায়। আজকে দুপুরে আমাদের ভাই বোন সকলে মিলে একত্রে খাওয়ার কথা। খাওয়ার ব্যাপারে কথা বলার জন্য সকাল ৭টার দিকে আমি বাবাকে খুজঁতে বের হই। বাইরে গিয়ে দেখি আমাদের পাশের ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার বাইরে পড়ে আছে। ওই তারে বিদ্যুৎ থাকায় আমি মুরগির খামারের মালিক ইফানকে বাইরে বিদ্যুতের তার কেন জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি। এখনো লাইন বন্ধ করি নাই। এরপর সামনে এগিয়ে দেখি আমার বাবা তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫