সর্বশেষ
শ্রীনগরে আরএসবি’র ঈদ উপহার বিতরণ
বিশেষ প্রতিনিধি
- আপডেট : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর (আরএসবি) নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।গত সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করেন।
ঈদউৎসবের আগ মূহুর্তে নতুন এসব পোষাক হাতে পেয়ে শিশুদের মুখে হাঁসি ফুঁটে উঠেছে। আরএসবি’র সদস্যরা জানান, প্রতি বছরের মত এবারও সংগঠনের পক্ষ থেকে শিশুদের মুখে হাঁসি ফুঁটাতে বিভিন্ন ধরণের নতুন জামা-কাপড় দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত
থাকবে।
















