ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে ইউপি সদস্যর ড্রেজার বাণিজ্যে রাস্তার ক্ষতি, চলাচলে ভোগান্তি!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়ায় স্থানীয় ইউপি সদস্যর ড্রেজার বাণিজ্যে রাস্তার ক্ষতি হচ্ছে। রাস্তা কেটে যত্রতত্রভাবে ছাড়পত্রবিহীন ড্রেজার পাইপলাইন সংযোগের ফলে মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। ষোলঘর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম লিপটনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া সড়কের পূর্ব পাশে একটি ড্রেজারের সাব-স্টেশন করা হয়েছে। দূর থেকে ড্রাম ট্রাকে করে বালু আনা হচ্ছে এখানে। এসব বালু ড্রেজারে কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন স্থানে। এতে গ্রামীন রাস্তা কাটার পাশাপাশি স্থানীয়দের বসতবাড়ির যেখান সেখান দিয়ে ইচ্ছেমত ড্রেজারের পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে। যত্রতত্র দীর্ঘ ড্রেজার পাইপের কারণে মানুষের চলাফেরায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অপরদিকে এসব বালু আনার কাজে বালু ভর্তি ড্রাম ট্রাকগুলো না ঢেকেই মহাসড়ক ব্যবহার করা হচ্ছে। ট্রাকের বালু উড়ে যেখানে সেখানে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্যস্ততম মহাসড়কে ধূলোবালির সৃষ্টি হচ্ছে। সড়কের সার্ভিস লেনের কোথাও কোথাও এসব বালু জমে থাকতে দেখা গেছে।

এলাকাবাসী জানায়, ইউপি সদস্য লিপটনের নেতৃত্বে আবুল, পাভেল, আক্তার, দেলোয়ার, দেলুসহ একটি সিন্ডিকেট ড্রেজারটি নিয়ন্ত্রণ করছেন। প্রভাবশালী সিন্ডিকেটটি সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এলাকায় ফসলী জমি ও বিভিন্ন জলাশয় ভরাট করছেন।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম লিপটনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজস্ব একটি জায়গা ভরাট করছি। দুই একদিনে মধ্যে কাজ শেষ হয়ে গেলে ড্রেজার খুলে ফেলবো। রাস্তার কাটার বিষয়ে তিনি জানান, পাইপলাইন টানার কারণে এমনটা হয়েছে।

এ ব্যাপারে ষোলঘর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. দিদার হোসেন শাহিন জানান, বিষয়টি আমার জানা ছিলনা। এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনই খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ইউপি সদস্যর ড্রেজার বাণিজ্যে রাস্তার ক্ষতি, চলাচলে ভোগান্তি!

আপডেট : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২