ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে মধ্য রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১, আহত -৩

খান সুজন
  • আপডেট : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ওভারব্রিজের ওপর এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের এক নারী আরোহী আহত হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা ওভারব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিপন (২১)। সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাজদাই এলাকার আবুল হোসেনের পুত্র। আহত যুবতী জান্নাত নারায়নগঞ্জের বন্দর থানার মোঃ আনিছের মেয়ে। স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়েরওভারব্রিজের ওপর মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। এ সময় বাইকের একজন নারী আরোহী আহত হয়।নিহত রিপনের মোটরসাইকেল ঢাকা মেট্রো ল ৬১-৯৪১৯ রাস্তার সীমানা প্রাচীরে ধাক্কা লেগে পড়ে যাওয়ায় এবং পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ২৮-৭৯১৪ ঐ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জুম্মন হোসেন(২৩), পিতা আলমগীর হোসেন, উভয় গ্রাম পশ্চিম মাঝডাল, ফতুল্লা, নারায়ণগঞ্জ, মোহাম্মদ আব্দুল্লাহ(২২), পিতা-আব্দুল খালেক, গ্রাম ঋষিপাড়া, জুরাইন, কদমতলী, ঢাকা গুরুতর আহত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই মো. জাহিদ জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আহত নারী ও যুবকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়েছে।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে মধ্য রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১, আহত -৩

আপডেট : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪