ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

শ্রীনগরে কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ!

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৫১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবুতর খোলা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কবুতর খোলা দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক ভবন পিলারের কাজ করা হয়েছে। নির্মিত পিলাল ও বেইজের কাজে নি¤œমানের ইটের খোয়া, বালু ও পরিমানের চেয়ে কম সিমেন্টের সংমিশ্রন ব্যবহার করা হয়েছে। এ সময় ঠিকাদার বা কোন নির্মাণ শ্রমিকে দেখা যায়নি।নির্মিত ভবনের পাশেই স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একটি টিনের ছাপরা দেখতে পাওয়া গেছে। তাতে টেয়ার টেবিল পাতা থাকলেও কোন স্বাস্থ্য কর্মীর দেখা মিলেনি। ক্লিনিক প্রাঙ্গণের একটি গাছে অস্থায়ীভাবে লাগানো পল্লীবিদ্যুৎ সংযোগের মিটারটিও খুঁলে নেন বিদ্যুৎ অফিসের কর্মীরা।

একটি সূত্র জানায়, এখানকার কমিউনিটি ক্লিনেকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সেবিকার নাম বিউটি। তিনি এখানে মাঝে মধ্যে আসেন। ওই স্বাস্থ্য সেবিকার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, কবুতর খোলা কমিউনিটি ক্লিনিকের পুরনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। নি¤œমানের উপকরণ সামগ্রী ব্যবহার কাজে অনিয়ম করায় স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা এ বিষয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বাকবিতন্ডায় জড়ায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদার আমাদের কথা শুনছেন না। যতটুকু পারি ওই দিকে খেয়াল রাখছি। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল জানান, এইচইডি ইনচার্জ আমাকে জানিয়েছেন এলাকাবাসী কাজে বাঁধা দিচ্ছে।

এ ব্যাপারে জানতে ঠিকাদার পাপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি। এ অবস্থায় কবুতর খোলা কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ কাজে কত টাকা ব্যায় ধরা হয়েছে তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ জেলা এইচইডি ইনচার্জ কেএম সালাউদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কাছে অভিযোগ কে দিলো? এমন কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন তিনি। আমি অফিসের বাহিরে আছি সব জেনে বলতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ!

আপডেট : ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২