সর্বশেষ
শ্রীনগরে কৃষকদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে পার্টনার ফিল্ড স্কুল
খান সুজন
- আপডেট : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
শ্রীনগরে কৃষকদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে পার্টনার ফিল্ড স্কুল। পার্টনার প্রোগ্রামের আওতায় শ্রীনগরে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৯টি ফিল্ড স্কুল চালু করা হয়েছে। ফিল্ড স্কুলগুলোর মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের ওপর স্থানীয় কৃষকদের হাতে কলমে শেখানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরের দিকে উপজেলার ষোলঘরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরালট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) পার্টনার ফিল্ড স্কুলের (চঋঝ) শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজ মনিরা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. কামরুজ্জামান, স্কুল পরিচালক উপসকারী কৃষি অফিসার মো. জিয়াউর রহমান ও এলাকার কৃষক বৃন্দ।
















