ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগরে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে আর্থিক জরিমানা ও কারাদন্ড

খান সুজন
  • আপডেট : ১০:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা ও ২ ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।রবিবার বিকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের দিক নির্দেশনায় হাঁসাড়া ইউনিয়নের আলমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি বাল্কহেডসহ অভিযুক্ত ব্যক্তিদের অটক করা হয়। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশানার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। আড়িয়ল বিলের বিভিন্ন কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার অপরাধে (ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’র আওতায় ২ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান ও ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেন। অপরদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’র আওতায় ১ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, আড়িয়লবিল সহ শ্রীনগর উপজেলাব্যাপী জনস্বার্থে অবৈধ ড্রেজার, কৃষি জমি কাটা ও ভরাট প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে আর্থিক জরিমানা ও কারাদন্ড

আপডেট : ১০:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫