সর্বশেষ
শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৯:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে আলী আশরাফ (৪০) নামের এক যুবকের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হরপাড়ায় এই ঘটনা ঘটে।আলী আশরাফ ওই এলাকার মৃত শেখ ওছিমউদ্দিনের পুত্র।শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসত ঘরের সিলিং ফ্যানের সাথে আশরাফ গলায় দরি প্যাচিয়ে ফাঁস দেয়।পরে পরিবারের লোকজন উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক আশরাফের মৃত্যু ঘোষনা করেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই করিম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
















