ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

শ্রীনগরে গাছ থেকে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৯:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাছ থেকে পড়ে মো. বজলুর রহমান মৃধা (৭৫) নামের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।গত শনিবার সকালে (ঈদুল আযহার আগেরদিন) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।বজলুর রহমান মৃধা ওই এলাকার মমতাজ উদ্দিন মৃধার পুত্র।সে ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে থাকা মেহগনি গাছের ডালপালা কাটার জন্য বজলুর রহমান গাছে উঠেন।এ সময় তিনি গাছ থেকে মাটিতে পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রহোলাদ কৃষ্ণ বর্মন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।আমরা তাকে মৃত অবস্থায় পাই।

বজলুর রহমান মৃধার পুত্র এ্যাডভোকেট মোহাম্মদ আলিম বলেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবা পাকিস্তানের লায়ালপুর কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আটক ছিলেন।তাই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে পারেনি।আমার বাবা ১৯৬৫ সালের ১৬ই নভেম্বর সেনা বাহিনীতে যোগদান করেছিলেন।সেনা বাহিনীর সার্জেন্ট পদে থাকা অবস্থায় ১৯৮৬ সালের ১৯ মে তিনি অবসরে আসেন।পিতার রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গাছ থেকে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

আপডেট : ০৯:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২