ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি 

শ্রীনগরে জায়গা দখল চেষ্টার অভিযোগ

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৮:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগে মালিকানা সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। ওই এলাকার মৃত আব্দুছ সালাম খানের (পান্নু খান) পুত্র শাহ নেওয়াজ খান রাসেল গংয়ের মালিকানা সম্পতি দখল চেষ্টার অভিযোগ উঠে মৃত আছালত শেখের ছেলে প্রতিপক্ষ মো. সজীব শেখ ও তার ভাই আরিফ হোসেনের বিরুদ্ধে। জমি দখল চেষ্টা ও সাইনবোর্ড উঠানোর অভিযোগে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকাবাসী জানায়, শাহ নেওয়াজ খান রাসেল গং ঢাকায় বসবাস করার সুযোগে প্রতিপক্ষরা জমিতে তড়িঘড়ি করে দেয়াল নির্মাণ কাজ শুরু করে। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন।

জানা যায়, বাইসাইভোগ মৌজায় ক তফসীলকৃত সম্পত্তির (ক তফসীল) সিএস দাগ নং-১০৪, এসএ ৪৮, আরএস ২৯৮ ও (খ তফসীল) সিএস দাগ নং ৩৮৩, এসএ ২৩৪, আরএস ৩৬৭, এসএ ২৩৪, আরএস ৩৬৭নং দাগসহ অন্যান্য দাগে মোট মোট সম্পত্তির ৬৩ শতাংশ জমির মালিকানা শাহ নেওয়াজ খান রাসেল গং। এর মধ্যে একই মৌজায় (ঙ তফসীল) এসএ ২৩৪, আরএস ৩৬৭নং দাগের মোট ১৩ শতাংশ জমির মালিকানা দাবী করছেন প্রতিপক্ষ মো. সজীব শেখ। এনিয়ে শাহ নেওয়াজ খান রাসেল গং মুন্সীগঞ্জ আতদালতে মামলা দায়ের করেন। দেওয়ানী মামলা নং-৩১০/২০২০।

ভূক্তভেগী মো. শাহ নেওয়াজ খান রাসেল ও তার ভাই মো. ইয়াসিন আরাফাত খান বলেন, আমরা ঢাকার সূত্রাপুর এলাকায় বসবাস করি। এই সুযোগে সজীব শেখ ও তার ভাই আরিফ হোসেনের নেতৃত্বে প্রায় ২০/২৫ জনের একটি গ্রæপ আমাদের সীমানা প্রাচীরের ভিতরে প্রবেশ করে জমি দখল ও পাকা দেয়াল নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি। তারা আরো বলেন, আদালতে মামলা চলমান থাকার পরেও তারা দখল চেষ্টা করে। সজীব শেখ অবৈধভাবে ১৩ শতাংশ জমির মালিকানা দাবী করছেন। এছাড়াও তার বিরুদ্ধে চেক জালিয়াতীর মামলা রয়েছে। (ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত সিআর মামলা নং-১১৬৯)। মো. সজীব শেখের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গা আমার তাই আমি দেয়াল নির্মাণ করতে গিয়েছি।

অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই আপন মজুমদার এ ব্যাপারে জানান, যেহেতু বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রযেছে। তাই এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে জায়গা দখল চেষ্টার অভিযোগ

আপডেট : ০৮:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১