শ্রীনগরে জোর পূর্বক অন্যের জায়গা দখলের অভিযোগ
- আপডেট : ০৮:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৯২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক অন্যের জায়গা দখলের অভিযোগ উঠেছে।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলামিন বাজারে এই ঘটনা ঘটে।এই বিষয়ে জমির মালিক মোঃ আনোয়ার বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আনোয়ার জানান, কামারগাও মৌজার আরএস ১৫৪ ও ১৫৫ দাগের ৪.৭৫ শতক জমির মালিক।তিনি ক্রয় সূত্রে মালিক হয়ে জমিটি ৩০ বছর ধরে ভোগ দখলে আছেন।তার জমির পেছনের জমির মালিক ছিল একই এলাকার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম তার জমিটি আলামিন পাকা ব্রিজ এলাকার ইদ্রিস মুন্সীর ছেলে মাসুদ মুন্সীর কাছে বিক্রি করে।বুধবার সকালে রফিকুল ইসলাম ও মাসুদ মুন্সীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিলে আমাদের জমির ১.৯৫ শতক জমি জোর করে দখল করে নেয়।খবর পেয়ে অনোয়ার সেখানে উপস্থিত হলে দখলবাজরা তাকে সেখানে হুমকিধামকি দিয়ে তারিয়ে দেয়।পরে তিনি নিরুপায় হয়ে শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
আনোয়ার আরো জানান, ৩ মাস পূর্বে গন্যমান্য ব্যক্তিদের উস্থিতিতে জায়গাটি পরিমাপ করা হয়। রফিকুল ও মাসুদ সেই পরিমাপের খুটি তুলে ফেলে দেয়।
এই ব্যাপারে রফিকুল ইসলাম বলেন,আনোয়ারের জমি ও আমাদের জমির দাগই আলাদা। তার জমি দখল করার প্রশ্নই উঠেনা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন




















