ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

শ্রীনগরে ঝুঁকিপূর্ণ কাঠের পুল পারাপারে ভোগান্তি!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণ দু’টি কাঠের পুল পারাপারে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। ওই এলাকার মাজেদ খানের বাড়ির সামনে ও মহিলা ইউপি সদস্য পারভীন সুলতানার বাড়ির সামনে জরাজীর্ণ ভাঙাচূরা কাঠের পুল দু’টি মরণফাঁদে পরিণত হয়েছে। এতে এলাকার হাজারো মানুষ যাতায়াতে প্রতিনিয়ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুল ভেঙে দুর্ঘটনার শঙ্কা করেছেন পথচারী।

সরেজমিনে দেখা যায়, পাড়াগাঁও গ্রামের মাজেদ খানের বাড়ির সামনে রাস্তায় ভাভাচূরা কাঠের পুলে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন। ওভারলোডিংয়ের কারণে পুলের জরাজীর্ণ অবকাঠামো যে কোন সময় ভেঙে পরে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই শিশু, বৃদ্ধরা পুলে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে একই রাস্তার সামান্য পূর্ব দিকে স্থানীয় মহিলা ইউপি সদস্যর বাড়ির সামনে ভাঙাচূরা পুলটির অবস্থাও নাজুক। এসব পুল ব্যবহার করে বিভিন্ন দিকে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীর। তারা জানায়, গত ৫ বছরে কাঁচা রাস্তা ও পুল সংস্কার কাজ হয়নি বলেই চলে। এ অবস্থায় পায়ে হেঁটে কোন রকমে চলাফেরা করা গেলেও মোটরসাইকেল কিংবা অটোরিক্সা চলাচল করা অসম্ভব। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া আসা করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বেহাল রাস্তা ও পুল সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

পাড়াগাঁও গ্রামের বাসিন্দা সাবেক যুবলীগ নেতা মো. আবুল হোসেন বলেন, আমার জানামতে গত ৪/৫ বছর আগে পুলগুলো সংস্কার করা হয়েছিল। রাস্তার অবস্থাও খুবই নাজুক। গ্রামের অধিকাংশ মানুষকে বেহাল রাস্তা ও কাঠের পুল ব্যবহার করে পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রীনগর-তন্তর পাকা সড়কসহ বিভিন্ন দিকে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম মিঠু’র সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক বছর আগে কাঠের পুল দু’টি সংস্কার করা হলেও এখন চলাচলের অযোগ্য। আমাদের রাস্তা নিচু হওয়ায় ফলে বর্ষার পানিতে তলিয়ে যায়। এতে করে মানুষের ভোগান্তি বাড়ে। ইউপি চেয়ারম্যান সাবের সাথে আলোচনা চলছে।

এ ব্যাপারে তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, পুল দু’টির অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থাও নাজুক। মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাসহ পুল সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

শ্রীনগরে ঝুঁকিপূর্ণ কাঠের পুল পারাপারে ভোগান্তি!

আপডেট : ০২:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২