ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি আব্দুল্লাহ লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!

শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে উভয় বাসের ৮ জন যাত্রী আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। কেরানীগঞ্জের আহত জুয়েল (৩৫), লৌহজংয়ের আব্দুল জলিল (৫৯), আকলিমা (৩৫, শহিদুল (৩৪), তামান্না (১৩), শ্রীনগরের সিদ্দিক খান (৬২), গফরগাঁওয়ের ইসমাঈল (১৩) ও নাজমাকে (১৯) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায়, ঢাকাগামী শরিয়তপুর পরিবহণের বাসটি (ঢাকা মেট্রো ব-১৫৮১০৩) মহাসড়কের ষোলঘরে যাত্রী উঠা নামা করছিল। এসময় পিছন দিক থেকে আসা প্রচেস্টা পরিবহণের (ঢাকা মেট্রো ব-১৫৪৭১৬) বাসটি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পিনাক ত্রিবেদী বলেন, গুরুতর আহত জুয়েল, আব্দুল জলিল, আকলিমা ও শহিদুলকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা প্রদাণ করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, কোন হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুইটি আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে আহত ৮

আপডেট : ১১:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২