শ্রীনগরে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট : ০৮:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল, ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
রোববার উপজেলার কাজী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, রাঢ়িখাল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ বেপারী,মো. সামাদ মেম্বার, সেলিম হোসেন মেম্বার, রফিক মেম্বার, সিদ্দিক মেম্বার, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জনেট, মো. রাজা মিয়া, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম লিমন, শাহাদাৎ হোসেন পলাশ, সাদ্দাম হোসেন, মহিলা নেত্রী মর্জিনা বেগম মুন্নী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন গোলাম রসুল, সালাউদ্দিন মোড়ল, আলীনূর শেখ, আবু সাঈদ মানু, মাহবুব আলম ডিউ, ইভান সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকার্মী বৃন্দ।
















