সর্বশেষ
শ্রীনগরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
খান সুজন
- আপডেট : ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন’র সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
নিউজটি শেয়ার করুন




















