ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন কেয়টখালী থেকে নিখোঁজ মো. রাকিব হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী নির্মিত রেল লাইনের পশ্চিম পাশে একটি জমি থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। রাকিব উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও লস্করপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেনের ছোট পুত্র। এর আগে রাকিব গত ১৫ মার্চ দুপুরের পর থেকে নিখোঁজ হয়।

এ বিষয়ে পরের দিন শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। জিডি নং-৬৫৮। ৬ দিন পরে কেয়টখালী এলাকায় একটি ঘাসের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিখোঁজের পরিবার লাশটি শনাক্ত করে। রাকিবের লাশ উদ্ধারের পরে লস্করপুর এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এলাকাবাসীর এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। রাকিবের পরিবারের দাবী, নিখোঁজের পর থেকে মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি আবুল খায়ের তাদের কোন রকম সহযোগিতা করেননি। রাকিবের বড় বোন সাদিয়া বলেন, তার ভাই মাদ্রাসায় কয়েক মিনিটি উপস্থিত না থাকলে বাড়িতে ফোন দেয়। অথচ ওইদিন থেকে নিখোঁজ হওয়ার পরে একবারও তারা আমাদেরকে জানায়নি। মাদ্রাসার শিক্ষকদের কাছে নিখোঁজের বিষয়ে মাইকিং করার জন্য অনুরোধ করা হলেও কোন সহযোগিতা পাইনি। মাদ্রাসার শিক্ষক আবুল খায়ের বলেছেন মাইকিং করলে মাদ্রাসার বদনাম হবে। ছাত্রের মা রাবু বেগম বলেন, গত ১৫ তারিখে দুপুরে বড় ছেলে মাহফুজ (১৭) দুপুরের খাবার নিয়ে মাদ্রাসায় গিয়ে রাকিরের দেখা পয়নি। ৬ দিন পরে আমার বাবার লাশ পেলাম বলেই কান্নায় ভেঙে পরেন।

লস্করপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মাদ্রাসাটির মোহতামিম মুফতি আবুল খায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মাইক নষ্ট ছিল তাই নিখোঁজের ঘোষনা দেওয়া সম্ভব হয়নি। আপনি বলেছেন রাকিবের ওপর জিন-পরির আছর আছে ঠিক সময়মত চলে আসবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনটা রাকিবের পরিবারের লোকজনরা বলতেন।

লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলমের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অর্ধগলিত লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবার লাশটি শনাক্ত করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১১:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২