ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত  শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

শ্রীনগরে নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ

খান সুজন
  • আপডেট : ১২:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার ভাগ্যকুল ও বাঘড়া চরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ। এদিন অভিযানের খবরে অসাধু জেলেরা সটকে পড়ে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলাম, ক্ষেত্র সহকারী ছাদিয়াতুজ জোহরা মেঘনা, ইউএনও অফিসারের উপ-প্রাশাসনিক কর্মকর্তা আমিনুল হক মোল্লাসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।মৎস্য অফিসার সমীর কুমার বসাক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা স্পিট বোট নিয়ে দ্রæত পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিন জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকাকালীন সময় মৎস্য অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ

আপডেট : ১২:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪