শ্রীনগরে পানিতে ডুবে বৃদ্ধের মুত্যু ও ২ যুবকের আত্মহত্যা
- আপডেট : ১০:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
শ্রীনগরে পৃথক পৃথক ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে বিলে কচুরিপানা সংগ্রহ করতে গিয়েরহিম দেওয়ান (৬০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হন। গত মঙ্গলবার নিখোঁজের ৬ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। নিহত রহিম দেওয়ান মত্তগ্রামের মান্নান দেওয়ানের পুত্র। অপরদিকে পৃথক পৃথক আত্মহত্যার ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া বারটার দিকে উপজেলার সদর এলাকার ব্রæজের পাড়া থেকে রানা আহমেদের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। সে ব্রæজের পাড়া রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া। এর আগে পাটাভোগ ইউনিয়নের কামারখোলা এলাকা থেকে দিপু কাজীর (২৪) ফাঁসি দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। দিপু কাজী ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর পুত্র। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী
জানান, লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



















