শ্রীনগরে ফ্রিতে সুন্নতে খাতনা’র উদ্যোগ
- আপডেট : ০২:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রিতে সুন্নতে খাতনা কার্যক্রম-২০২৪ পরিচালনার জন্য প্রস্তুতিমূলক সভা হয়েছে। শনিবার সকালে শ্রীনগর চকবাজার সংলগ্ন সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড হাই স্কুলে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেবামূলক ফউন্ডেশনটির পক্ষ থেকে এ বছর ১০০ জনকে বিনামূল্য সুন্নতে খাতনা করা হবে। ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। উপকারভোগীদের বিনামূল্যে ঔষুধ ও প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হবে। রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা প্রদানের মাধ্যমে সুন্নতে খাতনার তালিকাভুক্ত হওয়া যাবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশনের সুযোগ রয়েছে। রয়েছে। সিজুয়ে কিন্টারগার্টেন এন্ড হাই স্কুলে এসে আগ্রহীরা সরাসরি রেজিষ্ট্রেশন করা যাবে (শিক্ষক মোস্তাকিম হক, যোগাযোগ -০১৭৩০ ২০৪৪৭১)। গত বছরও এই কার্যক্রমের আওতায় শতাধিক বালকের সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। শনিবার শ্রীনগর উপজেলা অক্সিজেন ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির আহবায়ক শাহে আলম, আব্দুল লতিফ মিয়া, এসএমএ খালেক, মুহাম্মদ জাহাঙ্গীর খান, রফিকুল ইসলাম, মাহতাফ উদ্দিন, মোস্তাকিম হক ও সাংবাদিক নাজমুল খান সুজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন




















