শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত
- আপডেট : ০৮:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মাষ্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।
















