শ্রীনগরে বসতঘরে আগুন, ৪ লাখ টাকার ক্ষতি
- আপডেট : ০৩:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
শ্রীনগরে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই গেছে। মঙ্গলবার ভোর পৌণে পাঁচটার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পাল বাড়ির পূর্ব পাশে
তুফানী শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই এলাকার তুফানী শেখের ছেলে সোবাহান শেখের কাঠ ও টিনের তৈরি ঘরে ফ্রিজের কস্প্রেসার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এদিন সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ খবর নেন। স্থানীয়রা জানায়, ভোরে দিকে পূর্ব হাঁসাড়ার সোবাহান শেখের বসতঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। স্থানীয় সাংবাদিক মো. মোহন মোড়ল জানান, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় ঘরে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। দ্রæত অগ্নি-নির্বাপণের ফলে আশ পাশের অন্যান্য ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। এ সময়
ভুক্তভোগী সোবাহান শেখ জানান, ঘরে আলমারিতে রাখা নগদ এক লাখ টাকা পুড়ে গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে অগ্নি-নির্বাপণে কাজ করে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
নিউজটি শেয়ার করুন





















