সর্বশেষ
শ্রীনগরে বিএনপির বিজয় র্যালী
খান সুজন
- আপডেট : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
শ্রীনগরে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালী হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বর্ণাঢ্য বিজয় র্যালীটি শ্রীনগর স্টেডিয়াম মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ভাগ্যকুল সড়কের জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়।



















