শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট : ০১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
শ্রীনগরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ আছর উপজেলায় কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর নতুন মসজিদের সামনে কাজলপুর গ্রামের সচেতন যুব সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি ফারুক মোল্লা, শ্রমিক দলের সহ-সভাপতি হাবিব মোল্লা, ওলামাদলের সহ-সভাপতি আনোয়ার শেখ, যুবদল নেতা রবিউল ও শহিদ শেখ, ইয়াছিন হাওলাদার, রফিকুল, চুন্নু শেখ, আওলাদ শেখসহ এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ। এর আগে গত বুধবার রাতে কাজলপুরে মাদকের বিরুদ্ধে ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলামসহ ৫ জন আহত হয়। অভিযোগ উঠে ওই ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি ফারুক শেখ ও কৃষকদলের সহ-সভাপতি নুর ইসলামের নেতৃত্ব এই হামলা করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি মাদকের সাথে সম্পৃক্ত নুর ইসলামকে এলাকা মাদক কেনাবেচায় সহযোগীতা করে আসছে ফারুক শেখ। এঘটনায় বিএনপি নেতা অহিদুল ইসলাম বাদি হয়ে বিএনপি নেতা ফারুক, কৃষকদল নেতা নুর ইসলামসহ হামলায় অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নিউজটি শেয়ার করুন


















