শ্রীনগরে রাঢ়িখাল ইউনিয়ন বিকল্পধারার আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট : ১১:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন বিকল্পধারা বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে রাঢ়িখালের দলীয় কার্যালয় সংলগ্ন বিদ্যালয় মাঠে আবু তালেব লালুকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম রমিজ কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে কমিটি গঠন উপলক্ষে বিকল্পধারা নেতা আবু তালেব লালুর সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা বিকল্পধারার যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহ্বায়ক ডাঃ এম.এ হাকিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু, কেন্দ্রীয় বিকল্প যুবধারা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, উপজেলা বিকল্পধারার যুগ্ন-আহ্বায়ক জিল্লুর রহমান, মো. বা”চু শেখ, নাজির হোসেন চঞ্চল, ফারুক হোসেন, মো. শহীদ শেখ, মিল্লাত হোসেন, আল-আমিন, শেখ ইমরান হোসেনসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
















