সর্বশেষ
শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ক্রীড়া উৎসব
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৩:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে
শ্রীনগরে সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল-২০২৬ হয়েছে।
বুধবার সকালে শ্রীনগর চকবাজার সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্টাতা সভাপতি মো. শাহে আলম। স্কুলটির অধ্যক্ষ আঃ লতিফ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম মৃধা, ফারুক, ইঞ্জিনিয়র মো. মোশারফ হোসেন, মাহফুজা বেগম, আমেরিকান নাগরিক বব ভাই, সাংবাদিক উজ্জ্বল দত্ত ও স্কুলের ছাত্রÑছাত্রীসহ অভিভাবক বৃন্দ। ক্রীড়া প্রতিয়োগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. রুহুল আমিন ও রাজিব পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাজেদা ইয়াসমিন।
দিনব্যাপী আনন্দ ও উসবমূখর পরিবেশে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।



















