সর্বশেষ
শ্রীনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
খান সুজন
- আপডেট : ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মো. জোবায়ের হাবিব, উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী শেখ, পিআইও অফিসার তাজুল ইসলাম, শ্রীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম মদন গোপাল সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক বৃন্দ।



















