ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১৯টি দোকান পুড়ে ছাই

খান সুজন
  • আপডেট : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে গভীর রাতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে দলিল লেখক সমিতির সদস্যদের অফিসসহ ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এই ঘটনা ঘটে। শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশে টিন-কাঠে তৈরি একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লিলিহান শিখা উত্তর দিকে ছড়িয়ে পড়ে। এতে দলিল লেখকদের প্রায় ১২টি অফিস ও ফটো কপির দোকান, ট্রি-স্টল, মুদি দোকান ও খাবার হোটেলসহ মোট ১৯টি দোকার ঘর পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পার্শ্ববর্তী উপজেলার সিরাজদিখান ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রের যুক্ত হয়। কয়েকজন দলিল লেখক জানান, এ ঘটনায় আসবাবপত্র,

দলিল, স্ট্যাম্পসহ মূলবান কাগজপত্র সব পুড়ে গেছে।শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে দলিল লেখকদের প্রায় ১২টি অফিস, মুদি দোকান, ট্রি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটো কপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা। তিনি আরও জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমান জানতে তদন্ত চলছে। শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক-ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মাজহারুল ইসলাম জানান, গভীর রাতের আগুনে আমাদের অফিসে রক্ষিত দলিল, দলিলের রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এটা নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য তিনি প্রশাসরে কাছে দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১৯টি দোকান পুড়ে ছাই

আপডেট : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫