সর্বশেষ
ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
নাজমুল খান সুজন
- আপডেট : ১২:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলা ষোলঘর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার সময় ষোলঘর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ভবনে এই বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হরি নারায়াণ মন্ডলের সঞ্চালনায় ও চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে১৬,২৫,০০০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১,০০৭৭২৪৭ টাকা ধার্য করা হয়।
ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড সম্পৃক্ততা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় সম্ভাব্য আয় ব্যয় উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা সহ গ্রামীন অবকাঠামো ও রাস্তা ঘাটের উন্নয়নে গুরুত্ব তুলে ধরা হয়।
বাজেট ঘোষনার পর পরিষদের চেয়ারম্যান এর বক্তব্য প্রদান কালে সভায় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ জনকল্যাণমূলক ষোলঘর ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে পুনরায় মোঃ আজিজুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। চেয়ারম্যান বলেন, জনগন যদি চায় তাহলে আমি আগামী নিবার্চনে জনগনের সাথে আছি। ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন




















