ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লৌহজংয়ের হাসিবের জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে সাফল্য সাবরিনা মঞ্জুর পাঠাগার’ উদ্বোধন, যুবসমাজকে বই পড়ার আহ্বান ইউএনও বরাবর অভিযোগ, স্থানীয়দের খেলাধুলার সুযোগ নিশ্চিতের দাবি এলাকাবাসীর লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন শ্রীনগরে র‌্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার শ্রীনগরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩ লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা

সাবরিনা মঞ্জুর পাঠাগার’ উদ্বোধন, যুবসমাজকে বই পড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া শেখপাড়া এলাকায় ‘সাবরিনা মঞ্জুর পাঠাগার’-এর উদ্বোধন করা হয়েছে। পাঠাগারটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় শিশু-কিশোর, তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

বুধবার (২৬ই আগস্ট) বিকেলে শিমুলিয়া মুকুল-মঙ্গল ক্লাবের পাশে পাঠাগারটির উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া, মোনাজাত ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, শিমুলিয়া মুকুল-মঙ্গল ক্লাবের সভাপতি মো. জিয়াউল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মো. সুরুজ শেখ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান খান, মো. লিওন শেখ, মো. জুলহাস শেখ, মো. বাবু শেখ ও মো. সেন্টু শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের সার্বিক কল্যাণ, সংশ্লিষ্টদের মঙ্গল এবং এলাকার মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ফিতা কেটে ‘সাবরিনা মঞ্জুর পাঠাগার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে শিশু-কিশোর ও যুবসমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দেশের যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। তরুণদের অবসর সময় বই পড়া, খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশ সম্পর্কে সচেতন করে তোলে। তাই এলাকাবাসীর উদ্যোগে পাঠাগার প্রতিষ্ঠার এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।

শিমুলিয়া মুকুল-মঙ্গল ক্লাবের সভাপতি মো. জিয়াউল ইসলাম মাসুদ বলেন, পাঠাগারে বিভিন্ন ধরনের বইয়ের ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক বিভিন্ন বই রাখা হয়েছে। শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষ যাতে নিজেদের পছন্দ অনুযায়ী বই পড়তে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে পাঠাগারটি সাজানো হয়েছে।
তিনি আরও বলেন, পাঠাগারটি এলাকার মানুষের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই পাঠাগার ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, একটি এলাকায় পাঠাগার প্রতিষ্ঠা শুধু বই পড়ার সুযোগই তৈরি করে না, বরং শিশু-কিশোর ও তরুণদের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ‘সাবরিনা মঞ্জুর পাঠাগার’কে নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের জ্ঞানচর্চার প্রয়োজন পূরণ হবে বলে তারা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সাবরিনা মঞ্জুর পাঠাগার’ উদ্বোধন, যুবসমাজকে বই পড়ার আহ্বান

আপডেট : ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬