ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

সীমান্ত নদী জাদুকাটার বালুমহাল ইজারা বাতিল দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খনিজ-বালু-পাথরসমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাটার বালুমহালের ইজারা বাতিলসহ ৮ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীরভাবে লক্ষ করছে, জাদুকাটা নদীর বালু ইজারার নামে ও বেআইনি নৌকাঘাট ইজারার নামে সিন্ডিকেট প্রথায় দুষ্টচক্র রাতারাতি কোটি কোটি টাকা লোপাট করছে। নদী থেকে মূল্যবান খনিজসম্পদ লোপাটের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, বালু উত্তোলনের পাথরও উত্তোলন করছে, যা নিয়মবহির্ভূত। তাদের দৌরাত্ম্যে প্রায়ই ব্যাপক জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত পরিবারের শ্রমিকরা। স্মারকলিপিতে বলা হয়, মাটিবালু আইন ২০১০/২০১১ প্রয়োগ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাদুকাটা নদীর কিছু অংশ ইজারা প্রদান করে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। শর্ত অনুযায়ী শুধু মাটি-বালু উত্তোলনের কথা থাকলেও ইজারাদাররা বেআইনিভাবে সরকারি মূল্য, ভ্যাট, আয়কর কিংবা কোনো রাজস্ব প্রদান ছাড়াই বালুমিশ্রিত পাথর উত্তোলন করে। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব^ হারায়। পক্ষান্তরে দুষ্টচক্র কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেয়, যা চলমান রয়েছে। দেশের স্বার্থে অবিলম্বে এই ইজারা বাতিল করা প্রয়োজন।

স্মারকলিপির অনুলিপি সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। স্মারকলিপি প্রদানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাহিরপুর উপজেলার শাখার ছাত্রনেতা আজিজুর রহমান কাউছার, আবুল হাসনাত রাহুল, রাহাত হাসান রাব্বি, নবাব মিয়া, জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।।

তাহিরপুর# সুনামগঞ্জ#সিলেট#ঢাকা#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সীমান্ত নদী জাদুকাটার বালুমহাল ইজারা বাতিল দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

আপডেট : ০৩:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪