সর্বশেষ
সোহরাওয়ার্দীর বাস থেকে মোল্লা কলেজ ছাত্রীদের দুয়োধ্বনি, মূলত যা ঘটেছিল
ক্যাম্পাস প্রতিনিধি আলিফুল ইসলাম আলিফ
- আপডেট : ১১:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ৭৫ বছর পর নিজস্ব পরিবহন পেয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। উদ্বোধনের প্রথম দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষার্থীদের বহন করা বিআরটিসির একটি বাস থেকে যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) একটি বাসের ভেতরে থাকা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দেওয়ার অভিযোগ তুলেছেন মোল্লা কলেজের শিক্ষার্থীদের একাংশ।

সেদিন আসলে কি ঘটেছিল সোহরাওয়ার্দী কলেজের মুক্তি বাসে। তাই জানতে চেষ্টা করবো সে দিনের বাসে থাকা কয়েকজন শিক্ষার্থীদের মুখ থেকে।
মুক্তি বাসের দোতলার মাঝামাঝি বসেছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহীন ভুঁইয়া । তিনি বলেন, মোল্লা কলেজের বাস যখন সোহরাওয়ার্দী কলেজর বাসকে ওভারটেক করে আগে যায়। তখন মোল্লা কলেজের এক মেয়ে মিডেল ফিঙ্গার দেখায়। যার কারনে সোহরাওয়ার্দী কলেজ বাস আবার মোল্লা কলেজের বাসকে ওভারটেক করে ভুয়া ভুয়া ধ্বনি দেয়।
হিরা রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, অনেকে দেখছি সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন, আমরা যখন ডিএমআরসি সামনে দিয়ে যাই তখন সবাই সবাইকে বলে দিছে কেউ বাজে মন্তব্য করবেন না। আমাদের মুখে ছিল শুধু সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী স্লোগান। কাঁচপুরের ঐদিকে আমাদের বাস থামানো হয় কারণ আমাদের আরেকটি বাস পিছনে ছিল ওইটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর ডিএমআরসি এর একটি বাস আসলো, আমাদের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী বলে তখনো স্লোগান দিচ্ছেন। আমাদের স্লোগান দেখে মোল্লা কলেজের এক ছাত্রী মিডল ফিঙ্গার দেখায়। আমাদের কলেজের একটি শিক্ষার্থীর সাথে মোল্লা কলেজের একটি বাসের ঘেষা লেগে যায়, তারপর সে একটু চিল্লায় তবে কোন বাজে অঙ্গভঙ্গি দেখায় নি।
ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আয়েশা মনি জানান, ডিএমআরসির কলেজের সামনে দিয়ে আমাদের বাস যাওয়ার সময় ঐ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলো। মূলত কলেজ তখন ছুটি হয়। এসময় তারা আমাদের কলেজের বাস দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। তখন আমাদের কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী সোহরাওয়ার্দী বলে স্লোগান দিতে থাকে।
পরবর্তীতে ডিএমআরসির কলেজের ছাত্র-ছাত্রী উভয়ের একটি বাস আমাদের বাসের পাস দিয়ে যাচ্ছিলো। সেই মূহুর্তে আমাদের বাস ডিএমআরসির সাথে ভুল রাস্তায় চলে যায়। আর সেই রাস্তায় অনেক জ্যাম থাকায় আমাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী বাস থেকে নেমে গাড়ি ঘুড়িয়েছিলো। ঠিক ঐ সময় ওদের কয়েকজন মেয়ে বাজে বাজে ইঙ্গিত করলে আমাদের কলেজের ছেলেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলো। আর ফটোগুলো সেই জায়গার যেখানে বাসটা ঘোড়ানো হয়েছিল।
এবিষয়ে, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বলেন, আমার কলেজের ছাত্ররা এমন আচরণ করলে, সোহরাওয়ার্দী কলেজের বাসের রুটটি প্রয়োজনে চেঞ্জ করা হবে। তাহলে আমাদের কলেজের বাস আর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে দিয়ে যাবে না। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক তা চাই না।’ উল্লেখ্য বাস উদ্বোধনের সময়ই অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা যখন বাসে ভ্রমণ করবো তখন যেনো এমন কোনো অশোভনীয় আচরণ না করি যাতে করে আমাদের কলেজের বদনাম হয়। রাস্তায় বাস চলাচলের সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে পারে তা, তখন যেনো আমরা শান্তিপূর্ণ সহবস্থানে থাকি।
নিউজটি শেয়ার করুন





















